‘দ্য গ্রে ম্যান’, ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’ এর পর ফের হলিউডে কাজ করতে যাচ্ছেন দক্ষিণী তারকা ধানুশস। সনি পিকচার্সের আগামী ছবি ‘স্ট্রিট ফাইটার’-এ মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। তার বিপরীতে থাকছে ‘আমেরিকান জেন জেড’-খ্যাত নায়িকা সিডনি সুইনি।
যদিও প্রযোজক বা অভিনেতাদের পক্ষ থেকে এখনও খবরে সিলমোহর দেওয়া হয়নি। কিন্তু চর্চা শুরু হতেই দক্ষিণী বিনোদন দুনিয়ার প্রশ্ন, তা হলে কি নয়নতারার সঙ্গে ধানুশের আইনি কাজিয়া আপাতত স্থগিত?
জানা গেছে, ‘স্ট্রিট ফাইটার’ সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি। একটি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। সব ঠিক থাকলে ২০২৬-এর ২০ মার্চ প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি।
এদিকে ধানুশ তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা করে ফেলেছেন। ‘রায়ান’ তার ৫০তম ছবি। যদিও ছবিটি মুক্তি পায়নি। অভিনেতা তার পরের ছবি ‘কুবেরা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে তার সঙ্গে দেখা যাবে নাগার্জুন, রাশমিকা মান্দানাকে। সব ঠিক থাকলে এ বছরেই তিনি পরিচালকের আসনেও বসবেন। তার প্রথম পরিচালিত ছবি ছিল ‘ইডলি কড়াই’।
ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা চেরী