রাতে নয়, এবার দি‌নে ভোট হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠি হবে। মানুষ উৎসব করে বহু‌দিন পর এবার ভোট দে‌বে। আর রাতের ভোট নয়, এবার দিনের বেলা‌তেই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

যুক্তরাজ্যের বার্মিংহামে উলামা পরিষদ আয়োজিত সিরাতুন্নবী কনফারেন্সে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, প্রবাসীরাও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য ও বর্তমান সরকার কাজ করছে। 

অনুষ্ঠানে বর্তমানে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে যাতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন না হয় সে দাবি জানানো হয়। সেই সাথে আগামীতে যাতে আর কোন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দাবিও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত