এক ওভারে ৫ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি জিসানের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটের জিসান আলম ঢাকার বিপক্ষে আজ এক ওভারেই মেরেছেন ৫ ছক্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিসান ঝড় তুলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২ বলে। ৫৩ বলে ১০০ রানের ইনিংসে জিসান ছক্কা মারেন ১০টি, চার ৪টি।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি এটি। জিসানের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি।

বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করলেন জিসান আলম। দ্রুততম সেঞ্চুরিটি পারভেজ হোসেন ইমনের (৪২ বলে)। তামিম ইকবালের আছে ৫০ বলে সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে টি-টোয়েন্টিতে।

১০ ছক্কা হাকিয়েছেন জিসান আলম। ছবি: দেশ রূপান্তর

ইনিংসের ১৪তম ওভারে আরাফাত সানি জুনিয়রকে টানা পাঁচটি ছক্কা হাঁকান জিসান। ওই ওভারের প্রথম বলে তিনি নিয়েছিলেন দুই রান। তাতে সানির করা ওই ওভারে জিসান নেন ৩২ রান।

জিসানের দারুণ ইনিংসে সিলেট ঢাকার বিপক্ষে করেছে ৪ উইকেটে ২০৫ রান। অমিত হাসান করেন ২৬ এবং মাহফুজুর রহমান ১৭ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত