চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলা ৩-২ গোলে হারিয়েছে লাইপজিগকে। দল জয় পেলেও সমালোচনা হচ্ছে ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। একটি গোল হজম করা নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গোলকিপারকে।
দুই গোল হজমের জন্যই সমালোচিত হয়েছেন। ক্রিস্টফ বাউমগার্টনার লাইপজিগের দ্বিতীয় গোলটি করেন বক্সের অনেকটা বাইরে থাকে বুলেট গতির শটে। সেই সময় বক্সে কিছুটা সামনে এসে দাঁড়িয়ে ছিলেন এমি মার্তিনেজ।
এমি মার্তিনেজের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ গোলকিপার পল রবিনসন।
বিবিসিতে তিনি বলেন, 'এটি ছিল (বাউমগার্টনারের গোল) অ্যাস্টন ভিলার জন্য একটি সত্যিকারের পাঞ্চ। বাউমগার্টনারের সুন্দর ফিনিশ। কিন্তু এমি মার্তিনেজ, এই ম্যাচে কিছুই করার ছিল না। প্রথম গোলের সময় সে থ্রু-বল বুঝতে ভুল করেছে। এরপর বাক্সের প্রান্তে দাঁড়িয়ে আছে সে এসে এটি মোকাবেলা করতে পারতেন, কিন্তু সে (এমি মার্তিনেজ) তা করেনি।'
আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতেছেন এমি মার্তিনেজ। বিশ্বকাপ ও কোপা আমেরিকাতে হয়ছেন সেরা গোলকিপার। পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার এবং ইয়াশিন ট্রফিও। সেই এমির এমন ভুলে বিষ্মিত অনেকে।
বড় তামিম ১০ বলে ১৩, ছোট তামিম ৩১ বলে ৫৩
শেষ বলে ছক্কা মেরে রোমাঞ্চকর জয় ঢাকার
চ্যাম্পিয়নস কাপে মায়ামি খেলবে কানসাসের বিপক্ষে