ভুঁড়িওয়ালা তামিম যেন বাংলাদেশের পৃথ্বী শ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

জাতীয় দলে ফেরা নিয়ে ধোঁয়াশার মাঝে সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। আজ বুধবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে রংপুর বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে তিনি মাঠে নামেন। ব্যাট হাতে ছিলেন ম্লান, তার চেয়েও বেশি করে আলোচনা হচ্ছে তামিমের ফিটনেস নিয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দেখা গেছে ভুঁড়িওয়ালা তামিম ইকবালকে। এনসিএল সামনে রেখে বেশ কিছুদিন তিনি মিরপুরে অনুশীলন করেছেন। এরপর ফিটনেস পরীক্ষায় পাসও করেছেন। তবে মেদ নিয়ন্ত্রণ করতে পারেননি। সাত মাস পর মাঠে ফিরে খেলেছেন মাত্র ১০ বল। একটি করে চার-ছক্কায় করেছেন ১৩ রান। ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসানের রান-আউটেও তার ভূমিকা ছিল বলে আলোচনা আছে।

সবকিছু ছাপিয়ে মেদভূঁড়িওয়ালা তামিমকে অচেনা লাগছে ক্রিকেটপ্রেমীদের কাছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, তামিমকে কোন মাপকাঠিতে ফিটনেস ছাড়পত্র দেওয়া হয়েছে? কেউ কেউ আবার ভারতের ক্রিকেটার পৃথ্বী শর সঙ্গে তুলনা করছেন তামিমের। ফিটনেসের ঘাটতির কারণে সম্ভাবনাময় পৃথ্বীর ক্যারিয়ার পড়েছে হুমকির মুখে। তামিমের ক্যারিয়ার অবশ্য শেষের পথে, কিংবা শেষ বলেও ধরে নেওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত