বাংলাদেশ পুলিশের দুই নবীন অফিসার সাফল্যের সঙ্গে ‘অ্যাভিয়েশন বেসিক কোর্স-১৩’ শেষ করেছেন। তারা হলেনÑ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি। গতকাল বুধবার আর্মি অ্যাভিয়েশন স্কুলে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে নবীন বৈমানিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন ও ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আর্মি অ্যাভিয়েশন গ্রুপের অধীন অ্যাভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর ১৮ জন, নৌবাহিনীর চারজন এবং বাংলাদেশ পুলিশের দুজনসহ ২৪ নবীন অফিসার ‘অ্যাভিয়েশন বেসিক কোর্স-১৩’ সম্পন্ন করেছেন।
