গাজায় মৃত্যুর মিছিল থামছেই না, নিহত ৪৫ হাজার ছুঁইছুঁই

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজা স্ট্রিপে তিনটি গণহত্যা সংঘটিত হয়েছে। এতে মারা গেছে অন্তত ৩০ জন ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৯৯ জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ৩০ জনসহ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৬ হাজার ৩৫৬ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ওয়াফা উল্লেখ করেছে, গাজায় জরুরি পরিষেবাগুলো এখনো অনেক মরদেহ এবং আহতদের কাছে পৌঁছাতে পারছে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে অথবা গাজার যুদ্ধ বিধ্বস্ত সড়কগুলোতে ছড়িয়ে রয়েছেন। কারণ ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের চলাচলে অবরোধ করে রেখেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত