বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকার সমান (৩৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা) অনুদান দেবে ডেনমার্ক। এ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি অনুদানভিত্তিক সংশোধনী কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।
আজ বৃহস্পতিবার ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ডেনমার্ক সরকারের পক্ষে ডেনমার্কের ঢাকাস্থ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান প্রদান করবে।
বাংলাদেশ ও ডেনমাকের্র মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক সম্পর্কও বিদ্যমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ বিকল ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন