অশ্বিনকে ছিটকে দিয়ে ভারতীয় দলে ফিরলেন জাদেজা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই হানা দিয়েছে বৃষ্টি। এই ম্যাচে ভারতের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানাকে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলে একাদশে এসেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ।

গোলাপি বলের টেস্টে অশ্বিন এর আগে যথেষ্ট সফল ছিলেন, সেই কারণেই তাকে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলানো হয়েছিল। ব্রিসবেনে তার জায়গায় জাদেজাকে আনা হয়েছে। অবশ্য প্রথম টেস্টে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। জাদেজা বল হাতে যেমন কার্যকরী, তেমনই ব্যাটিংয়েও। এই অল-রাউন্ডারের প্রত্যাবর্তনে ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হবে।

আকাশ দীপের দলে ফেরা একপ্রকার নিশ্চিত ছিল। অ্যাডিলেডে হর্ষিত নজর কাড়তে না পারায় তার জায়গায় পেসার আকাশকে ফেরানো হয়েছে। ঘরের মাঠে ভালো ফর্মে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে তার সুযোগ হয়নি। এবার তার সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, রিশাভ পান্ত †, রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত