নীলফামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলামকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামীলীগ কমিটির সিনিয়র সহ সভাপতি ও  উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী দেশ রূপান্তরকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

ওসি জানান, তবিবুল ইসলামকে ডিমলা উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় জোড়পূর্বক ভূমি দখল করে বালু উত্তোলন, চাঁদাবাজি ও হামলা করে হত্যার চেষ্টা এবং নিরিহ কৃষকদের আহত করা ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়। মামলা নম্বর-২৬, ২৯/০৯/২৪। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত