সোনাগাজীর যুবলীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ এএম

ওমরাহ পালন শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার আলোচিত যুবলীগ নেতা নাসির উদ্দিন অপু। গত শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, নাসির উদ্দিন অপু সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি। ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাড়ি জমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত