ভারত মহাসাগরে ফ্রান্স–নিয়ন্ত্রিত মায়োত দ্বীপপুঞ্জ এলাকায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দ্বীপটি, কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু কিছু কিছু জায়গায় এখনো তাঁরা পৌঁছাতে পারেননি। খবর বিবিসি ও রয়টার্স।
দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গেল ৯০ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় ছিলো চিডো। এটি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে আঘাত হানে। এতে সবকিছু তছনছ হয়ে যায়। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী দরিদ্র মানুষেরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
মায়োতে ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলেছেন, খাবার, পানি ও আশ্রয়ের প্রচণ্ড সংকট থাকায় তাঁরা হিমশিম খাচ্ছেন।
আফ্রিকার দক্ষিণে মাদাগাস্কারের কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
স্থানীয় এক কর্মকর্তারা বলেন, 'প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ে কয়েকশ মানুষের প্রাণহানি হতে পারে, মৃত্যের সংখ্যা হয়তো কয়েক'শ থেকে কয়েক হাজারেও পৌঁছাতে পারে। তবে ঘূর্ণিঝড় চিডোরে মৃতের সংখ্যা নিয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব হতাহতের হিসাব করা কঠিন, এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি।
স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে। ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপটি। বন্ধ হয় যোগাযোগ ব্যবস্থাও।
ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড দ্বীপটি। সেখানকার পরিস্থিতি ‘মর্মান্তিক’ বলছেন স্থানীয়রা। তাদের মতে, পারমাণবিক যুদ্ধে যেমন ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তেমনটাই সেখানকার পরিস্থিতি। আশপাশের বিভিন্ন জায়গা ও ঘরবাড়ি মাটিতে মিশে গেছে।
মায়োত্তের দরিদ্র জনগোষ্ঠী এবং অনিবন্ধিত অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অস্থায়ী ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফরাসি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে।
মায়োত্তের প্রায় ৭৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন এবং বেকারত্বের হার এক-তৃতীয়াংশের কাছাকাছি।
ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে তারকাঙ্গন শোকে স্তব্ধ
জনবলের অভাবে সেবাবঞ্চিত দুই লাখ মানুষ