সেনাবাহিনীর হাতে আটক বিএনপির ৭ নেতাকর্মী, মুচলেকা দিয়ে ছাড়া

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

আটকরা হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. টিপু সুলাইমান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে আমিনবাজার ক্যাম্প অতিক্রমের সময় সিগন্যাল না মানায় ৭ জনকে আটক করে সেনাবাহিনী।

বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সকালে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত