বার বার সংবাদের শিরোনাম হচ্ছেন পাঞ্জাবি গায়িক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এদিকে গানের মাধ্যমে মদ্যপানের প্রচার বিতর্কে ভারতের তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশে পাঠানো হয়েছে এ গায়ককে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেন দিলজিৎ। মঞ্চে উঠেই পাঞ্জাবি পপস্টার জানান, ‘আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনোদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম।’
তার কথায়, ‘কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছি সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।’
এ ঘটনায় দিলজিতের পাশে দাঁড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর মন্তব্য, ‘শৈল্পিকসত্ত্বা কারও ধার ধারে না। হিমাচলী লোকসংগীতেও এমন অনেক বিষয় রয়েছে।’
‘শিল্পের ক্ষেত্রে আবেগটাই আসলে বড় কথা। কিন্তু যখন মানুষ সেটাকে খারাপ অভ্যাসে পরিণত করে ফেলেন, তখন আর প্রশাসনেরও কিছু করার থাকে না। দায়িত্বটা কিন্তু সাধারণ নাগরিকেরও।’
শ্রীঘ্রই মুক্তি পাচ্ছে সালমানের ‘সিকান্দার’