ব্রিসবেনে আসল খেলা খেলে দিচ্ছে বৃষ্টি। চারদিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৯২ ওভার। ভারতের প্রথম ইনিংস শেষ হয়নি। অবস্থাদৃষ্টে এটা নিশ্চিত যে ব্রিসবেন টেস্ট ড্রয়ের দিকেই যাচ্ছে। আগামীকাল বুধবার পঞ্চম দিনও বৃষ্টির আশঙ্কা আছে। সঙ্গে জারি করা হয়েছে বন্যার সতর্কতাও।
টেস্ট শুরুর আগেই অবশ্য রেকর্ড বৃষ্টি হয়েছে ব্রিসবেনে। প্রথমদিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। পরের তিনদিনও বার বার খেলা বন্ধ করতে হয়েছে বৃষ্টির জন্য। টেস্টে চারদিনে সাধারণত ৩৬০ ওভার খেলা হওয়ার কথা। সেখানে এখনও পর্যন্ত হয়েছে ১৯২ ওভার। অর্থাৎ, ১৬৮ ওভারের খেলা নষ্ট হয়েছে। ‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, বুধবার সারাদিন ব্রিসবেনের আকাশ মেঘলা থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকবে। সকালে বৃষ্টির আশঙ্কা ২৫ শতাংশ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির শঙ্কা বাড়বে। বিকালে ৯০ শতাংশ বৃষ্টির আশঙ্কা আছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা আছে ৫৪ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত হালকা বন্যার সতর্কতাও জারি করা হয়েছে ব্রিসবেনে।
বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। একটা সময় তারা ফলোঅন এড়াতে পারবে কিনা- সেই শঙ্কাও দেখা দেয়। ২১৩ রানে নেই ৯ উইকেট। দুই পেসার আকাশদীপ এবং জসপ্রিত বুমরার ব্যাটেই ফলোঅন এড়ায় ভারত। চতুর্থ দিন শেষে ভারত ৯ উইকেটে ২৫২ রান তুলেছে। এখনো তারা পিছিয়ে ১৯৩ রানে।
লজ্জা এড়াতে পেরে ম্যাচ জয়ের আনন্দ করল ভারত
কোহলির দ্রুত আউট হওয়ার কারণ তাহলে এটাই?
ব্রাজিল ফুটবলের দুর্দশা দুর করতে প্রেসিডেন্ট হতে চান রোনালদো