পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পূর্ণ নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী। 

নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোইবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩’শ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। 

এ সময় তারা পূর্বাচল ৩ সেক্টরের ভুইয়াবাড়ি ব্রিজে এসে পৌছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত