তার বহুদিনের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। স্রেফ এই একটা ক্লাবে খেলার জন্যই তিনি পিএসজি ছাড়তে রাজি ছিলেন। প্যারিসের ক্লাবটি তাকে দুহাত ভরে দিয়েছে। একটা সময় তো দলের সর্বময় ক্ষমতাও ছিল তার হাতে। কিন্তু ইউরোপের সফলতম ক্লাবে যাওয়ার সুযোগ পেয়ে আর হাতছাড়া করেননি এমবাপ্পে। এমনটা না হলে তিনি আজীবন পিএসজিতেই থেকে যেতেন।
মোনাকো ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। দলটির হয়ে সাত বছরের ক্যারিয়ারে ৬টি লিগ শিরোপাসহ অনেক শিরোপা জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে। চলতি মৌসুমের শুরুতে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান এমবাপ্পে। তার সঙ্গে মাদ্রিদের ক্লাবটির চুক্তি পাঁচ বছরের।
সম্প্রতি বিন স্পোর্টসে এক আলোচনায় এমবাপ্পে বলেছেন, ‘পিএসজিতে ৭ বছর কাটিয়েছি, এটা আমার জন্য সম্মানের। আমার মনে হয় না, আমি কখনও বলেছি এই সময়টা যথেষ্ট কিংবা তেমনটা বুঝাতে চেয়েছি। কিন্তু কোথায় আছি এবং পিএসজি কতটা দুর্দান্ত ক্লাব সে সম্পর্কে আমি অবগত। সবসময় বলেছি, এটা (পিএসজি) ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব এবং বিশ্বের অন্যতম সেরা।’
বিশ্বকাপজয়ী এই তারকা আরও বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। সবসময় বলেছি, এটাই (রিয়াল মাদ্রিদ) একমাত্র ক্লাব যেটার জন্য আমি পিএসজি ছাড়ব। রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ না পেলে আজীবন পিএসজিতেই থাকতাম। রিয়ালে খেলাটা আমার স্বপ্ন ছিল এবং আমি খুব খুশি। তবে অবশ্যই নিয়মিত পিএসজির খেলা দেখি। দলটিতে আমার অনেক বন্ধু আছে এবং তারা এখন ভালো খেলছে।’
বছর শেষে র্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল
দাপুটে বাংলাদেশে প্রথমবার হোয়াইটওয়াশড উইন্ডিজ
জাকের আলীর ৪২ বলে ৭২, বাংলাদেশ শেষ ম্যাচে ১৮৯