গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকসহ আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। অপরজন জামালপুর সদররে বৈঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আবদুল জলিল (৪০)। নিহত শফিকুল ইসলাম ঠিকাদারি ব্যবসায় জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালভর্তি একটি ট্রাক কারওয়ান বাজার পার হচ্ছিল। এ সময় পেছন থেকে একই অভিমুখে আসা মোটরসাইকেল ওই ট্রাকটিকে অতিক্রমের চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ দুই আরোহী চাকার নিচে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, চলন্ত ট্রাক পেছন থেকে অতিক্রম করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী ট্রাকের নিচে পড়ে যান। এতে তারা ট্রাকের চাপায় পিষ্ট হন। ঘাতক ট্রাক ও চালককে পুলিশের হাতে আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন: গয়েশ্বর