মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত ওই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুহুল আমিন আধারমানিক গ্রামের আব্দুল হকের ছেলে। সে কুমিল্লা জেলার চান্দিনা থানায় পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত। মানসিক সমস্যার কারণে ছুটি নিয়ে গত ৭/৮ মাস যাবৎ নিজ বাড়িতেই অবস্থান করছেন।
আহতের বাবা আব্দুল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে তাদের বসতবাড়ির আঙ্গিনায় মাচায় বসেছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বাসিন্দা চুন্নুর নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১৫জন অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে আহত রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সাময়িক বরখাস্ত ছিলেন ওই পুলিশ কনস্টেবল। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ আসামি ধরতে কাজ করছেন।
ইজতেমায় সংঘর্ষ: ৩ দিনের রিমান্ডে সাদপন্থী মুয়াজ
এসএসসি পরীক্ষা বাতিলসহ ৫ দিন সরকারি ছুটির দাবি শিক্ষার্থীদের