ক্রীড়া ডেস্ক ২০২৩ এর ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট লিওনেল মেসি। ২০২৪ তিনি ব্যালন ডি’অরের সেরা ৩০ তালিকায় ছিলেন না। ফিফা দ্য বেস্টে হয়েছেন ষষ্ঠ। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের করা ১০০ জনের বর্ষসেরা ফুটবলারের তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে রেখেছেন ২৭ নম্বরে। ২০১২ সাল থেকে র্যাংকিং করে আসছে গার্ডিয়ান। এই প্রথমবার তাদের র্যাংকিংয়ের শীর্ষ দশে স্থান হয়নি। ‘৩৭ বছর বয়ে তার সেরা সময়টি ইতিমধ্যে পেরিয়ে গেছে, তবে তিনি এখনো মাঠে এবং মাঠের বাইরে খেলার ওপর প্রভাব ফেলতে সক্ষম’Ñ বলেছেন গার্ডিয়ানের স্পোর্টস এডিটর টম লুটজ। ব্যালন ডি’অর মতো স্পেনের রদ্রিকে ২০২৪ এর সেরা ফুটবলার র্যাংক করেছেন গার্ডিয়ানের ৬৯টি দেশের ফুটবল জাজরা। বিশ্বব্যাপী তিন শতাধিক ফুটবলার বেছে তাদের মধ্যে সেরা ১০০ জনের তালিকা করেছেন সাবেক ফুটবলার, কোচ, সাংবাদিকদের ১৯৭ জনের জাজ। তার মধ্যে ৭৪৯৫ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন রদ্রি। ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ৭৪২৭ ভোট। জাজদের ৯২ জন রদ্রিকে এক নম্বরে রেখে ৪০ পয়েন্ট দিয়েছেন। ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছেন ৭২ জন। আর্লিং হালান্ড হয়েছেন তিন নম্বর, লামিন ইয়ামাল ৪, জুড বেলিংহ্যাম ৫, হ্যারি কেইন ৬। মেসি শীর্ষ দশের বাইরে যাওয়ার পর আর্জেন্টিনার শীর্ষ র্যাংক খেলোয়াড় লাউতারো মার্তিনেজ। সেরা ১০০ জনে আর্জেন্টিনার আর আছে চার জনÑ এমিলিয়ানো মার্তিনেজ (২৩, গোলরক্ষকদের মধ্যে সেরা), জুলিয়ান আলভারেজ (৫৫), আনহেল ডি মারিয়া (৭১) ও ক্রিশ্চিয়ান রোমেরো (৮৩)। ভিনিসিয়ুস ছাড়া সেরা ১০০ জনে ব্রাজিলের আছেন ৬ জনÑ রাফিনহা (২৫ র্যাংক), রদ্রিগো (৩১), এদেরসন (৫০), গ্যাব্রিয়েল (৫৭), অ্যালিসন বেকার (৭৯), সাভিনহো (৯৪)। রদ্রি-পেদ্রি-মোরাতোসহ ১২ জন খেলোয়াড় সুযোগ করেছেন ১০০ জনের তালিকায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর র্যাংক ৪২। তার ওপরে জায়গা পাওয়া দুজন পর্তুগিজ হচ্ছেন রুবেন দিয়াজ ৩৫ ও বার্নার্দো সিলভা ৪০।
×
