পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সদর উপজেলার বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩জন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
২০১৮ সালে মিলন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নাসিমা বেগম (৫০), মুক্তা বেগম (২৬) ও ইয়াছিন (৩০) নামের অপর আরও ৩ ব্যক্তি আহত হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় সকলকে বরিশার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সকলেই একই পরিবারের।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।
পদত্যাগের সিদ্ধান্ত