রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর নিয়ে আলোচনাই নিষিদ্ধ!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

ব্যালন ডি’অর পুরস্কার ঘিরে গত অক্টোবরে কতই না নাটক হয়ে গেল। ফুটবলবোদ্ধারা বলেছিলেন, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রই ব্যালন ডি’অর পাবেন। কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়ে পুরস্কার জিতে নেন রদ্রি। এতেই ভীষণ চটে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ভিনিসিয়ুস ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেও রিয়াল ব্যালন ডি’অরের দুঃখ ভুলতে পারেনি।

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর পাচ্ছেন জানার পর রিয়াল মাদ্রিদ প্যারিসের ব্যালন ডি’অর অনুষ্ঠানই বয়কট করেছিল। ক্লাবটির ক্ষোভ এখনো কমেনি। এখন নাকি সেখানে পুরস্কারটি নিয়ে আলোচনা করাই নিষিদ্ধ! এই খবর জানিয়েছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’। সংবাদমাধ্যমটি শিরোনাম করেছে ‘রিয়াল মাদ্রিদে ব্যালন ডি’অর যেন নিষিদ্ধ কিছু।’

‘মার্কা’ দাবি করেছে যে, রিয়াল কর্তৃপক্ষ নাকি ব্যালন ডি’অর পুরস্কারকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ভিনিসিয়ুস এবং তার ক্লাবের পরিচালকদের কেউ এই পুরস্কার নিয়ে কিছু বলবেন না। সোজা কথায় ব্যালন ডি’রকে গুরুত্বই দিতে চাইছে না রিয়াল। সবার কাছে বিষয়টিকে তারা এভাবেই তুলে ধরতে চাইছে। ‘মার্কা’র খবর সঠিক হলে এবারের ব্যালন ডি’অর নিয়ে ঘটনাপ্রবাহ অনেকদূর গড়াবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত