আড়াই মাসে মাত্র ১২ ট্রাক খাবার উত্তর গাজায়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ এএম

গাজার উত্তরাঞ্চলের মানুষের মধ্যে গত আড়াই মাসে মাত্র ১২ ট্রাক খাবার আর পানি বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম। এর মধ্য দিয়ে অবরুদ্ধ এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির বিষয়ে সতর্কতা করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত শনিবার এক বিবৃতিতে অক্সফাম জানায়, মানবিক সহায়তার খাবার ও পানি নিয়ে গাজার উত্তরাঞ্চলে প্রবেশের জন্য গত আড়াই মাসে ৩৪টি ট্রাককে অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইসরায়েলি বাহিনীর বাধার কারণে বেসামরিক ফিলিস্তিনিদের মধ্যে মাত্র ১২ ট্রাক খাবার ও পানি বিতরণ করা সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত