সৈকতে ভেসে এলো ৭ মৃত কচ্ছপ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি  সৈকতে ভেসে এলো সাতটি মৃত কচ্ছপ। অলিভ রিডলি বা জলপাই রঙের এসব সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে সৈকতের বালিয়াড়িতে আসার পথে মারা পড়েছে বলে ধারণা করছেন সমুদ্রবিজ্ঞানীরা। কচ্ছপগুলোর এক একটির ওজন ২০-৩০ কেজি হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী টানেল রিসোর্টের পেছনে দুটি, এর এক কিলোমিটার দূরে লুসাই পার্কের সামনে আরও তিনটি কচ্ছপের মরদেহ পড়ে রয়েছে। যেগুলোর প্রায় পচন ধরেছে। এর আগে আরও দুটি কচ্ছপ মাটিতে পুঁতে ফেলেছেন সৈকতের ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত এসব মৃত কচ্ছপের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত