প্রয়াত হয়েছেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। তার বিদায়ে শোকস্তব্ধ হিন্দি এবং বাংলা ছবির দুনিয়া। শোক প্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে কলকাতার অনেক শিল্পী-নির্মাতা।
ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়, ‘তার প্রতিটি ছবি তার মতোই উদার। যেখানে মানুষের গল্প বলা হয়েছে। যেখানে স্বাধীন যাপনের স্বপ্ন দেখানো হয়েছে।’
প্রয়াত পরিচালকের একাধিক ছবির ভক্ত ঋতুপর্ণা। সেই তালিকায় রয়েছে ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, ‘মাম্মো’ এবং আরও।
গেল বছর মুক্তি পায় তার শেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। অভিনেত্রীর কথায়, “রঞ্জন ঘোষের ‘আহারে’ ছবিতে আমার বিপরীতে আরিফিন শুভকে দেখেছিলেন শ্যামজি। সেখান থেকেই তার ‘মুজিব’ ছবির জন্য শুভকে বেছে নেন।”
অভিনেত্রীর দাবি, শেষ ছবিতেও স্বকীয়তা বজায় রেখেছিলেন পরিচালক।
কারিনার ছেলে হতে চান বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেতা