গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষ, চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে চারটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের ওপর।

এ সময় পাশেই থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মো. রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু দূর্ঘটনাটি কিছুক্ষন আগে ঘটেছে তাই বিস্তারিত তিনি বলতে পারছেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত