লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা- এই প্রশ্নে বিভক্ত হয়ে যায় ফুটবল বিশ্ব। কারও চোখে মেসি সেরা, আবার অনেকেই রোনালদোকে এগিয়ে রাখে। সময়ের দুই সেরা ফুটবলারের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সমর্থক থেকে শুরু করে কোচ-খেলোয়াড়রাও বিভক্ত হয়ে যায়।
সম্প্রতি রোনালদো নিজেই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। কে সেরা- এমন প্রশ্নে জবাবে উল্টো নিজেই পাল্টা প্রশ্ন করে বসেন- “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?”
অবশ্য মেসিকে নিয়ে রোনালদোর এমন মন্তব্য পুরোটাই ছিল হালকাচ্ছলে বলা।
৩৯ বছর বয়সী রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক—সবখানেই তার অনুগামীর সংখ্যা লাখ লাখ। এবার তিনি ইউটিউব দুনিয়া জয় করতে নেমেছেন। তার চ্যানেল "UR Cristiano" ইতোমধ্যেই রেকর্ড গড়েছে। নতুন চ্যানেলের প্রচারে, রোনালদো যুক্ত হয়েছেন ইউটিউবের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের সঙ্গে।
দু’জনে মিলে একাধিক মজার ভিডিও বানিয়েছেন, যার মধ্যে একটির কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। এক ভিডিওতে রোনালদো একটি চ্যালেঞ্জে অংশ নেন—“রোনালদোর শট আটকাতে কতজন গোলকিপার লাগবে?” চ্যালেঞ্জটি ছিল, প্রতি রাউন্ডে নতুন গোলকিপার যোগ করে রোনালদোর শট আটকানোর চেষ্টা করা।
মিস্টার বিস্ট প্রথম গোলকিপার হিসেবে দাঁড়ান। রোনালদো তার শট সহজেই গোল করেন। এরপর আরও তিনজন গোলকিপার যোগ হন। চতুর্থ গোলকিপার ছিলেন মিস্টার বিস্টের টিমের নিয়মিত সদস্য নোলান।
নোলানকে কোনঠাসা করার জন্য মিস্টার বিস্ট এবং তার সহযোগীরা রোনালদোকে জানান, “নোলান কিন্তু মেসি ভক্ত! সে বলেছে মেসিই সেরা। ও আপনাকে GOAT (সর্বকালের সেরা) বলে মানে না। ও এটাও বলে ফুটবল নয়, এটা সকার!”
এই কথা শুনে রোনালদো হেসে ওঠেন। মজা করে বলেন, “মেসি আমার চেয়ে সেরা—এই কথা কে বলেছে?” তারপর আবারও হাসতে হাসতে নোলানের দিকে শট করেন এবং গোল করেন।
এই মজার ঘটনার পাশাপাশি রোনালদোর ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় হচ্ছে। এখন তার সাবস্ক্রাইবার সংখ্যা ৭২.১ মিলিয়ন।
দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টির শিরোপা রংপুরের
বিপিএল চ্যাম্পিয়ন পায় ২ কোটি, রাহাত ফতেহ আলী নিলেন ৩.৪০ কোটি