ফের বেড়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে সরকার।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী ৩১ ডিসেম্বর।   আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়া ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে বলে জানিয়েছিল এনবিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত