সব অনিশ্চয়তা, অচলাবস্থা কাটিয়ে শেষপর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি ঘোষণা করেছে আইসিসি। ফিউশন মডেলের এই আয়োজন শুরু হবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে।
পরের দিন ভারতের সঙ্গে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে। এখানেই ২৩ ফেব্রুয়ারি হবে বহুপ্রত্যাশিত পাকিস্তান-ভারত মহারণ।
বাংলাদেশ রাউয়ালপিন্ডিতে গিয়ে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ। এই মাঠেই ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাংলাদেশের।
৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে দুবাই, যদি ভারত সেই সেমিফাইনাল খেলে। ৫ মার্চ লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল হবে ৯ মার্চ।
