পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে মারা গেছেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। বছরের বিভিন্ন সময় তিনি বিদেশে (জার্মান), ঢাকা ও নিজ গ্রাম ফরিদপুরে বসবাস করতেন।

গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত