সিলেটের জৈন্তাপুর সীমান্তেভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মারুফ মিয়া (১৬)। তিনি জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গুলিবিদ্ধ মারুফ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে সীমান্তের মিনাটিলা এলাকায় মারুফ মিয়াসহ আরও কয়েকজন ভারতীয় খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশ করেন। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে খাসিয়াদের একজন গুলি ছুড়লে মারুফ গুলিবিদ্ধ হন। মারুফের সঙ্গীরা তাকে আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার তিনি মারা যান।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডে শ্রম মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ কমিটি
১৫ বছর পালিয়েও রক্ষা পেলেন না ট্রিপল মার্ডার মামলার আসামি