বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার শন উইলিয়ামস। তার সেঞ্চুরির উপর ভর করে বড় স্কোরের পথে এগোচ্ছে জিম্বাবুয়ে। ৪ উইকেট হারিয়ে এরই মধ্যে তিনশ রানের গন্ডি পেরিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।
১১৫ বলে তিন অঙ্ক ছোঁন শন। ৩টি ছক্কা ও ৬টি চার মারেন সেই পথে। শন ছাড়াও রান পেয়েছেন জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা। অভিষেক ইনিংসে ১১ চারে ৭৪ বলে ৬৮ রান করেন বেন কারেন। তিনে নেমে টি কাইতানো খেলেন ৪৬ রানের ইনিংস। এছাড়া জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন ৪২ রানে অপরাজিত আছেন।
ঘরের মাঠে ১৯৯৬ সালে সবশেষ বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিলো জিম্বাবুয়ে। আর এই প্রথম বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে আফগানিস্তান। বুলাওয়েতে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এই টেস্টে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের। জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্যাপ মাথায় পরেছেন বেন কারেন এবং দুই পেসার ট্রেভর গোয়ানডো ও নিউম্যান নিয়ামহুরি। আফগানদের হয়ে অভিষেক হওয়া তিনজনই ক্রিকেটের পরিচিত মুখ। ওপেনার সেদিকুল্লাহ অটল, অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর।
বক্সিংয়ে ডে টেস্টে রিংয়ে নামলেন ৬ নতুন মুখ
এবার সেঞ্চুরি করলেন দিলারা দোলা