এবার সেঞ্চুরি করলেন দিলারা দোলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেছিলেন সেন্ট্রাল জোনের হয়ে খেলা নিগার সুলতানা জ্যোতি। প্রথম রাউন্ডে হয়েছিল দুটি সেঞ্চুরি। রাজশাহীতে দুই মাঠে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ।

নারী বিসিএলের দ্বিতীয় রাউন্ডে প্রথম দিনে সেঞ্চুরি হয়েছে একটি। শহীদ এএইচএম কামরুজ্জামানা স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইস্ট জোনের হয়ে খেলা ওপেনার দিলারা দোলা। ইনিংসের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে নাহিদা আক্তারকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন দোলা। তিনি সেঞ্চুরি পূর্ণ করনে ১২৭ বলে।

তবে সেঞ্চুরি করে ওই ওভারের শেষ বলে এলবিডাব্লিউর ফাদে পড়েন দোলা। দোলার ইনিংসে ছিল ১১ চার ও ২ ছক্কা।

এছাড়া জান্নাতুল ফেরদৌস তিথি ১৭০ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। শারমিন সুপ্তা ১০ চারে ৯৪ বলে করেন ৬২ রান। মূলত এই তিন ব্যাটারের রানে ভর করে দিন শেষে ইস্ট জোন তুলেছে ৮ উইকেটে ৩১৬ রান।

রাজশাহীতে আরেক ম্যাচে নর্থ জোন প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৩৮ রানে। জবাব দিতে নেমে দিন শেষে সাউথ জোন করেছে ২ উইকেটে ৫১ রান।

নর্থ জোনের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান আসে মিষ্টি রানির ব্যাট থেকে। দলের অধিনায়ক সোবহানা মোস্তারি করেন ৩১ রান। সাউথ জোনে খেলা অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন নিয়েছেন ৩ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত