মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে দেখা গেল, ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। বিষয়টি নিয়ে অনেকের মাঝেই আগ্রহ তৈরি হয়। আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।
২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। অনেকদিন ধরেই বার্ধ্যকজনিত বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁকে দিল্লি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান মনমোহন সিং। ২০২১ সালের এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
করোনা থেকে সুস্থ হলেও তাঁর শরীর ভেঙে পড়ে। তখন থেকেই তিনি নানা রোগে আক্রান্ত হতে থাকেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭) এবং ওয়ানডে বিশ্বকাপ (২০১১) জিতেছিল। তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাদের অভিনন্দন জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাই মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরলেন ভারতীয় ক্রিকেটারেরা।
হাস্যকরভাবে বোল্ড হয়ে হাসতে হাসতে মাঠ ছাড়লেন স্মিথ
অপ্রতিরোধ্য লিভারপুলের আরও একটি দুর্দান্ত জয়