চাঁদপুরে এম ভি আল বাখেরা জাহাজে ৭ নাবিক হত্যার প্রতিবাদ, দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশের সাথে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে শুরু হয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত মধ্যরাত থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
নৌযান শ্রমিকদের কর্মবিততির ফলে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরটি। বাঘাবাড়ি নৌ-বন্দর হয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেলসহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান নৌ শ্রমিকরা।
এ বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বাঘাবাড়ি লঞ্চ লেবার এসোসিয়েশনের সভাপতি আবু দাউদ মাস্টার বলেন, একজন ব্যক্তির পক্ষে একটা জাহাজ চালানো সম্ভব না। তাই আটক বক্তির বক্তব্য সঠিক না। এ হত্যা পরিকল্পিত এর পিছনে আরও লোক আছে। তাদের খুজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
বাঘাবাড়ি নৌবন্দর লেবার এজেন্ট দুলাল হোসেন বলেন, নৌশ্রমিকদের ডাকা কর্মবিরতির কারণে বাঘাবাড়ি নৌবন্দরে কোনো জাহাজ আসছে না। এ কারণে বাঘাবাড়ি নৌবন্দরে কোনো কাজ নেই। ফলে ৭০০ লেবার বেকার হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের চরম লোকশানে পরতে হবে।
বাঘাবাড়ি বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তীতে তারা যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী ব্যবস্থা নেব।
২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
দেখা মিলল লেজবিহীন নতুন প্রযুক্তির চীনা যুদ্ধবিমান
সচিবালয়ে আগুন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চক্রান্ত