এবার মাফিয়ার প্রেমিকারূপে পূজা হেগড়ে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

বলিউডের আলোচিত অভিনেত্রী পূজা হেগড়ে একর পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার নতুন সিনেমা রেট্রোর টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। তিনি একটি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এই ধরনের চরিত্রে এটি তার প্রথম অভিনয়। তার এই লুক দেখে ভক্তরাও অবাক হয়েছেন।

‘রেট্রো’ সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা। টিজারে দেখা যায়, পূজা গ্রামের একজন সাধারণ মেয়ে হলেও তার একটি অসাধারন ক্ষমতা রয়েছে যাচ্ছে তা হল চোখ দিয়ে সব কিছু বোঝানোর ক্ষমতা। তার চোখে গভীর, অব্যক্ত আবেগ আছে যা সবাইকে মুগ্ধ করে। মাফিয়া সুরিয়ার সাথে তার প্রেম ভক্তদের মনে সাড়া ফেলেছে। সুরিয়া নিজের অতীতের জীবনকে পেছনে ফেলে নতুন পথ অনুসরণ করার জন্য সংগ্রাম করছেন।

টিজারে দেখা যায় সুরিয়া ও পূজা হেগড়ে বেনারসের একটি ঘাটের ধারে বসে আছেন। পূজা হেগড়ে একটি হালকা গোলাপি শাড়িতে এবং সুরিয়া কালো কুর্তায় পড়ে রয়েছেন। এই দৃশ্যে সুরিয়া, পূজাকে তামিল ভাষায় একটি শক্তিশালী বার্তা দেন— ‘আমি আমার রাগ নিয়ন্ত্রণ করব। আমি আমার বাবার সঙ্গে কাজ করা ছেড়ে দেব। হিংসা, গুণ্ডামি, লাঠি-গুলি, আমি এখন সবকিছু ছেড়ে দেব। আমি হাসিখুশি থাকার চেষ্টা করব। আমার জীবনের উদ্দেশ্য হলো বিশুদ্ধ ভালোবাসা।’

রেট্রোর পাশাপাশি ‘দেবা’, ‘থালাপাতি ৬৯’ এবং ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’সহ পূজার আরও বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত