খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী স্বামী-স্ত্রী হতাহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে খুলনা-চুকনগর মহাসড়কের মেছাঘোনা নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগেরহাটের মোংলার বাসিন্দা মাহফুজুর রহমান (৩০) তার স্ত্রী সুরাইয়া আক্তারকে (২৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায় পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে দুমড়েমুচড়ে রাস্তার উপর পড়ে। এ সময় তার স্ত্রী সুরাইয়া আক্তার ও বাইক চালক স্বামী মাহফুজুর রহমান গুরতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়ার মৃত্যু হয়।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্ত্রী মারা গেলেও স্বামী মাহফুজুর রহমান চিকিৎসা শেষে মোংলায় নিজ বাড়িতে ফিরে গেছেন।
মাকে নিয়ে পূজা চেরির আবেগঘন পোস্ট