এথনিক প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড পেলেন ৪ বাংলাদেশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন দীন ইসলাম, ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ, মোর্শেদ নিজাম সিপিএ এবং রিমন ইসলাম। ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অফ কানাডা এ বছর তাদের সম্মানজনক ‘ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।

দীন ইসলামকে বাংলাদেশি কমিউনিটিতে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র উন্নয়নে ভূমিকা রাখার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ ও কানাডাতে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন।

ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ টরন্টোতে ফ্যামেলি ফিজিসিয়ান হিসেবে কাজ করছেন। নিজের পেশার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সামাজিক কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কমিউনিটির যে কোনও ভালো কাজে সর্বাগ্রে ছুটে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটিতে সমাজকর্মে ভূমিকা রাখার জন্য তাকে এ বছর এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ ছাড়া মোর্শেদ নিজাম পেশায় একজন একাউনট্যান্ট। সিপিএ ডিগ্রিধারী মোর্শেদ নিজাম টরন্টো বাংলা স্কুল এবং বাংলা টাইটান্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে চলেছেন। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে সাপোর্ট দিয়ে চলেছেন। বাংলাদেশি কমিউনিটির প্রতি তার স্বীকৃতির অংশ হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

কমিউনিটি এক্টিভিস্ট রিমন ইসলাম বাংলাদেশি কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। সেইসব কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ বছর ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত