বিপিএল মাতাতে বিগ হিটার জেসন রয় এখন ঢাকার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

বিপিএলের মাঠের খেলা শুরুর একদিন আগে আরও এক তারকাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। অ্যালেক্স হেলসকে পেয়েও হাতছাড়ার পর তারই উদ্বোধনী সঙ্গী মারকুটে ব্যাটসম্যান জেসন রয়কে দলে নিয়েছে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। পোস্টে বলা হয়, ‘ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে! বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত, জেসন রয়!’

বিপিএল শুরুর আগের দিন অধিনায়কের নামও ঘোষণা করে ঢাকা ক্যাপিটালস। লিটন দাস নয়, শ্রীলঙ্কার সাবেক অল-রাউন্ডার থিসারা পেরেরাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। নেতৃত্ব পেয়েই অবশ্য থিসারা বলেছেন যে, লিটনই যে ঢাকার ‘মেইন ম্যান’। এছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটন-মোস্তাফিজকেই এবারের বিপিএলের বড় তারকা হিসেবে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সাইম আইয়ুবকে পাওয়া নিয়ে সংশয় তৈরির পর জেসন রয়কে দলে টানলো ঢাকা। আজ রাতে নিজেদের জার্সিও প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত