ফরচুন বরিশালের থিম সং গাইলেন এ সময়ের পরিচিত গায়ক সোহেল রাজ। এরইমধ্যে থিম সংটি প্রকাশ করা হয়েছে। গানের কথা ও সুর সংগ্রহ করা। এরইমধ্যে গানটি সামাজিক মাধ্যমে ভক্তরা শুনছেন।
বরিশাল বিএম কলেজ, বরিশাল স্টেডিয়াম, বিসিক এরিয়া ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে গানের ভিডিও ধারণ করা হয়েছে। গানটির ভিডিও ধারণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
এ বিষয়ে গায়ক সোহেল রাজ বলেন, যদিও আমার রিমেক গান করার কথা ছিল না, অন্য একটি নতুন গান সিলেক্ট হয়েছিল কোম্পানি ওনার নিজেই সিলেক্ট করেছিলেন।কিন্তু পরবর্তী সময়ে কোন এক কারনে রিমেক টা আবার আমাকে দিয়ে করিয়েছে এবং রিমেক টাই নিয়েছেন।
কীর্তিকে ‘ডোসা’ বলে ডাকায় চটলেন অভিনেত্রী! 