সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশু আহম্মদ উল্লাহ আলিফকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে রাতে সাভার পৌর এলাকার পূর্ব রাজাশন পলু মার্কেট মহল্লার আমির হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই এলাকার আরিফুল রহমান হাসানের ছেলে। আরিফুর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার একটি ব্যাটারি কারখানায় চাকরি করেন।
পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আলিফের বাবা আরিফুর রহমান হাসান জানান, তাদের আরেকটি কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এ পর্যন্ত তাকে কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি