অনন্যা পাণ্ডের নতুন বয়ফ্রেন্ড কে?

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে আলোচনায় উঠে এসেছেন। আমেরিকান মডেল এবং আনন্দ আম্বানির প্রাণী আশ্রয়কেন্দ্রের কর্মী ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে তার সম্পর্কের গুজব বেশ কিছুদিন ধরেই শিরোনামে। 

ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা দীর্ঘ দূরত্বের সম্পর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। অনন্যার মতে, দীর্ঘ দূরত্বের সম্পর্ক স্বাস্থ্যকর হতে পারে, কারণ এতে ব্যক্তিগত স্পেস বজায় থাকে। 

তিনি বলেন, ‘৪৫ দিন কারও সঙ্গে দেখা না হলে তা খুব একটা খারাপ নয়। আমি মনে করি, দুই মাস পর্যন্ত দূরত্ব বজায় রাখা ঠিক আছে। আসলে, দূরত্ব হৃদয়কে আরও কাছাকাছি আনে।’

অনন্যা আরও জানিয়েছেন, আগের সম্পর্কগুলোতে তিনি নিজেকে অনেকটাই পরিবর্তন করেছিলেন এবং তা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলেছিল।

তিনি বলেন, ‘আমি নিজের পরিচয় অনেকটাই সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে নিজের পছন্দকে অবহেলা করতাম। এমনকি নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে তাদের সময় দিতাম।’

অনন্যা আরও বলেন, ‘এখন আমি নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বতন্ত্র হতে শিখেছি। আমি বিশ্বাস করি, একটি সুস্থ সম্পর্কের মূলমন্ত্র হল, দু'জনেই নিজেদের পরিচয় এবং সুখ বজায় রাখতে পারে।’

অনন্যা এবং ওয়াকারের সম্পর্কের গুজবের সূত্রপাত হয় জুলাই মাসে আনন্ত আম্বানি ও রাধিকার বিবাহ অনুষ্ঠানে। সেখানে অনন্যা ওয়াকারকে ‘পার্টনার’ বলে উল্লেখ করেছিলেন। যদিও তারা সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত