সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩৫তম বোর্ড সভা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসের বিওটি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। বোর্ড সদস্যরা বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন, যার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে দিকনির্দেশনা প্রদান, চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতের জন্য কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত