ক্যারিয়ারের একদম গোড়া থেকেই দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে জায়গা করে নেন হৃত্বিক রোশন। বলিউডের অন্যতম প্রতিভাবান এবং সুদর্শন অভিনেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। কিন্তু বলিউডের অনেকেই জানেন না তাঁর পুরো নাম। বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের পুরো নাম হৃত্বিক রোশন নাগরাথ। তিনি অভিনয় ছাড়াও দুর্দান্ত নাচের মাধ্যমে মাতিয়ে রাখেন দর্শকদের।
জানুয়ারি ২০২৫ এ এই অভিনেতা তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করতে চলেছেন। এই উপলক্ষে তার প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে। একই দিনে এই গ্রিক গডের জন্মদিন।
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমাটি প্রথম মুক্তি পেয়েছিল ২০০০ সালের ১৪ জানুয়ারি। এটি রাতারাতি হৃতিককে তারকা বানিয়েছিল। ‘কহো না প্যার হ্যায়’ আজও জনপ্রিয়। এর কাহিনী, সুপারহিট গান এবং হৃতিকের অসাধারণ নাচ দর্শকদের মুগ্ধ করেছে। অনেক তরুণ যারা তখন খুব ছোট বা জন্মায়নি, তারা এবার সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পাবে। এবার সিনেমাটি আগামী বছর ১০ জানুয়ারি নতুনভাবে সিনেমা হলে মুক্তি পাবে। হৃতিকের জন্মদিন হওয়ায় এই দিনের উদযাপনটি হয়ে উঠবে দ্বিগুণ আনন্দের। পরিচালক এবং প্রযোজক রাকেশ রোশন সিনেমাটির পুরনো প্রিন্টগুলো রিমাস্টার করেছেন, যাতে এটি আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে নতুন প্রজন্মের দর্শকদের জন্য আরও উপভোগ্য হয়।
এই মাসে রোশন পরিবারের জন্য আরও একটি বড় ঘোষণা রয়েছে। ১৭ জানুয়ারি, ২০২৫-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে তাদের ডকুমেন্টারি, ‘দ্যা রোশানস’, যা এই পরিবারের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরবে।
‘কহো না পেয়ার হ্যায়’ শুধুমাত্র হৃতিক রোশনের ক্যারিয়ারের নয়, বলিউডের ইতিহাসেও একটি মাইলফলক। সিনেমাটির গান, বিশেষ করে ‘ইক পল কা জীনা’, আজও দর্শকদের মনে দোলা দেয়।
ঢাকার মঞ্চে 'কাভিশ', সঙ্গে অর্ণব ও সুনিধি
প্রেমিকা আর প্রাক্তন স্ত্রীকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন হৃতিক!