গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির কথা নিশ্চয়ই মনে আছে। ক্রিকেট ইতিহাসের প্রথম ‘টাইমড আউটের’ ঘটনা ঘটেছিল সেই ম্যাচে। অ্যাঞ্জোলো ম্যাথিউস ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে দেরি করায় নাজমুল হোসেন শান্তর পরামর্শে টাইমড আউটের আবেদন করে সফল হন সাকিব। সেই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়েছিল। এবার বিপিএলেও দেখা গেল ‘টাইমড আউট’ নাটক।
‘টাইমড আউট’ ক্রিকেটীয় আইনে স্বীকৃত আউট। তবে অনেকেই এটাকে ক্রিকেটীয় চেতনার বিরোধী হিসেবে দেখেন। আজ মঙ্গলবার মিরপুরে এমন আউটের শিকার হতে যাচ্ছিলেন চিটাগং কিংসের টম ও’কনেল। তবে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মহানুভবতায় এ যাত্রায় তিনি বেঁচে যান। আউটের আবেদন করেও শেষ পর্যন্ত তা ফিরিয়ে নিয়েছিলেন মিরাজ।
দেশের রাজনৈতিক পট পরিবর্তন না হলে সাকিব এবং ম্যাথিউস এবার চিটাগং কিংসের হয়ে খেলতেন। নিজ দলের সতীর্থের বিপক্ষেই দেখতে হতো টাইমড আউটের আবেদন। অবশ্য মিরাজের মহানুভবতার পরও জিততে পারেনি চিটাগং। বরং প্রথম বলেই আউট হয়ে যান ও’কনেল। এ নিয়ে মাঠের আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অনেক বিতর্কও হয় মিরাজের।
রান পাহাড় গড়ে খুলনার জয়, একাই লড়লেন শামীম
ধারাভাষ্য দিতে গিয়ে ‘ইন্টারভিউয়ের’ স্বাদ পেয়েছেন ফারুক