বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহাখালীতে শাহজাহান নামে এক কারখানা কর্মীকে হত্যা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বাং জিন গ্রুপের কর্ণধার নাছিমুল আলম চৌধুরী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ ডিসেম্বর ঢাকার বনানীর হেলমেট টাওয়ার থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। মো. শাহজাহান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, নাছিমুল আলম চৌধুরী নজরুল নবম জাতীয় সংসদ নির্বাচন (২০০৮) প্রথমবার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) তে দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
নির্বাচনী বছরে হাসিনা-মোদি-ইমরানকে নিয়ে নাটকীয়তা
নতুন বছরে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাবার অঙ্গীকার