৪ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

কামরাঙ্গীরচর থানার পৃথক দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দুই দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, আজ সকালে কারাগারে থেকে কামরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার দুই তদন্ত কর্মকর্তা কামারাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে দুই মামলায় ২ দিন করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত