চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের একই সিএনজি চালিত থ্রি-হুইলারকে একাধিক মামলা দেওয়ার অভিযোগে মাঝ সড়কে সিএনজি চালিত থ্রি-হুইলার রেখে বিক্ষোভ করে ১৭ নম্বর (নিউ মার্কেট- নতুন ব্রিজ) রুটের সিএনজি চালিত থ্রি-হুইলার চালকরা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ৩ টার পর নগরের নিউ মার্কেট ও কোতোয়ালী থানা মোড়ে পঞ্চাশটির মত সিএনজি চালিত থ্রি-হুইলার রেখে বিক্ষোভ করে সিএনজি চালিত থ্রি-হুইলার চালকরা।
নিউমার্কেট মোড়ে গিয়ে দেখা গেছে, রাস্তার উপর প্রায় পঞ্চাশটির মত সিএনজি চালিত থ্রি-হুইলার রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন চালক হেলপাররা। এতে নিউ মার্কেট, কোতোয়ালি, আমতল, স্টেশন রোড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে সিএনজি চালিত থ্রি-হুইলার চালক ইউনিয়নের সভাপতি জাহেদ দেশ রূপান্তরকে বলেন, আমাদের এই রুটে যত গাড়ি চলে সে সবকে ইচ্ছা মাফিক আটকে রেখে মামলা দেয় ট্রাফিক সার্জেন্ট। গতকাল যে গাড়িকে পাঁচ হাজার টাকার মামলা দিয়েছে সে মামলা তুলতে সুযোগ না দিয়ে আবার আজকে সকালে পাঁচ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক সার্জেন্ট।
তিনি আরও বলেন, আগে লাইসেন্স এর জন্য মামলা দেওয়া হত এক বা দুই হাজার টাকা এখন মামলা দিচ্ছে তিন হাজার। সেটি আবার দ্বিতীয় দফায় মামলা দিলে হয়ে যাচ্ছে ছয় হাজার। আমরা এই রুটে যারা গাড়ি চালাই তারা কত টাকা কামাই করি? মাসের প্রায় সময় আমাদের মামলার খড়গ টেনে নিয়ে যেতে হয়। আমরা নিজেরা নেব কী মালিককে দেব কী। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি। তবে ট্রাফিকের ডিসি আমাদের আগামীকাল উনার অফিসে কথা বলতে ডেকেছেন তাই আমরা উনার সাথে কাল দেখা করবো বিষয়টি নিয়ে।
বখতিয়ার নামে অপর এক চালক জানান, সড়কে নো পার্কিং লেখা না থাকলেও আমাদের নো পার্কিংয়ের মামলা ধরিয়ে দেন সার্জেন্ট। আমরা তাদের দেখানো জায়গায় গাড়ি রাখি, ইউ টার্ন নেই তাদের দেখানো পথে। তারা সে সবকে ইস্যু দেখিয়ে আমাদের মামলা দেয়। এ রকম প্রায় ১০০ গাড়িকে মামলা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিএমপির ট্রাফিক দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খান দেশ রূপান্তরকে বলেন, তাদের যে দাবি সেটির সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতে হবে ।আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিষয়টির আইনগত সমাধানের চেষ্টা করবো।
আতশবাজি দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, রাতভর আটক ৩৩০
১৪ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা
পাকিস্তানে নতুন বর্ষবরণের সময় ফাঁকা গুলি, আহত ২৯
আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি আইনজীবী সমিতির