নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ: দুলু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনও অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিৎ। সংবিধানে যেকোনও সংশোধনের প্রশ্ন এলে প্রয়োজন মতো সংশোধন, সংযোজন বা বিয়োজনের শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকার করতে পারে। অন্য পথে করতে গেলে ১৬ বছরের নিপিড়নকারী ফ্যাস্টিট দল সুযোগ নিতে পারে।

আজ বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালিতে জেলা ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোনও সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদবিরোধী সকল দল-মতের মতামতের ভিত্তিতে সরকারকে এগিয়ে যেতে হবে। নইলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন, তা প্রশ্ন বিদ্ধ হতে পারে। দেশের মানুষের ওপর পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল যে হত্যা, গুম, খুন, নিপীড়ন চালিয়েছে, সেই খুনী হাসিনা ও তার দলকে আমরা কোনওভাবেই সুযোগ দিতে পারি না।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদকদের মধ্যে সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, রবিউর রহমান টিটন, শহীদুল্লাহ সোহেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত