‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম শাহরুখ খানের। তার পরে কেটে গিয়েছে অনেকটা সময়। বর্তমানে তাঁরা তিন ছেলেমেয়ের বাবা-মা। কিন্তু এখনও তাঁরা বলিউডের ‘পাওয়ার কাপল’। তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী। নিজেদের বোঝাপড়াতেও সমস্যা হয়েছে একাধিক বার। এমনই এক ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল।

শাহরুখের অধিকারবোধ নাকি প্রবল ছিল। গৌরীর ওপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন গৌরীর ওপর। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সে কথাই শোনা গেল গৌরীর পক্ষ থেকে। জানালেন, যে কোনো ধরনের সাদা রঙের শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। নায়ক বলেছিলেন, ‘তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বের হওয়ার অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।’

শাহরুখ অবশ্য সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। তার কথায়, ‘নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত